• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

বাংলাদেশ ম্যাচে খেলতে না পারা উইলিয়ামসকে নিয়ে দল ঘোষণা ভারতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আগামী ৩১ মার্চ হংকংয়ের বিপক্ষে খেলবে ভারত। আসন্ন এই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে তারা। স্কোয়াডে আছেন এক ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলার।

এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার লড়াই থেকে আগেই ছিটকে গেছে ভারত। সেই হিসেবে নিয়ম রক্ষা ছাড়া হংকং ম্যাচের কোনো গুরুত্ব নেই।

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়া রায়ান উইলিয়ামস বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি। হংকংয়ের বিপক্ষে তার খেলা নিয়ে কোনো সমস্যা নেই। তাকে দলে রেখেছেন ভারতীয় কোচ।

২৩ জনের দলে রয়েছেন তিন জন গোলরক্ষক। গুরপ্রীত সিংহ সান্ধু, অ্যালবিনো গোমস এবং বিশাল কাইত। আট জন ডিফেন্ডার সুযোগ পেয়েছেন। আর পাঁচ মিডফিল্ডারকে নিয়েছেন জামিল। পাশাপাশি সাত জন ফরোয়ার্ডকে দলে রেখেছেন ভারত কোচ।

ভারত স্কোয়াড-

গুরপ্রীত সিং সান্ধু, অ্যালবিনো গোমেজ, বিশাল কাই, অভিষেক সিং টেকহাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, সন্দেশ জিঙ্ঘন, রাহুল বেকে, নিখিল পুজারি, নাওরেম রোশন সিং, বিজয় ভার্গিস, এডমুন্ড লালরিনডিকা, ফারুখ চৌধরি, লালিয়ান্য়াজুলা ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিক কুরিয়ান, দানিশ ফারুক ভাট, জিকসন সিং, সাহাল আবদুল সামাদ, রহিম আলি, রায়ান উইলিয়ামস এবং লালেংমাউইয়া রালতে।


আরো পড়ুন:
bdit.com.bd